র্যাব জানায়, জুবিলি ট্যাংকপাড়া এলাকার একটি বাড়িতে ওই কারখানা গড়ে তোলা হয়। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মোড়কে যৌনউদ্দীপক নকল এনার্জি ড্রিংকস, সফট ড্রিংকস, টেস্টি হজমী, ওরালস্যালাইন, হার্বাল সিরাপ উৎপাদন করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার বীনা রানী দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানা ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
কারখানার মালিক হায়দার আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে জব্দ করা সামগ্রী।
/এআরএল/
আরও পড়ুন: