ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতারফেনীতে অস্ত্রসহ শামীম ভূইয়া প্রকাশ রাসেল (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
রবিবার ভোরে জেলার সোনাগাজী রোডের বালুয়া চৌমুহনী বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী র‌্যাব ৭-এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় রাসেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
রাসেল ফেনী সদরের গোবিন্দ পুর গ্রামের মৃত খোকন ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে ।
এমএসএম/