স্থানীয়রা জানান, সাচনা বাজার এলাকার সিএমবি রোড এলাকায় সরকারি চাল ট্রাকে লোড করে অন্যত্র পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালসহ চাল বাদশা মিয়াকে আটক করেন। তার বাড়ি উত্তর কামলাবাজ গ্রামে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, বৈধ কাগজপত্র ছাড়া সরকারি চাল পরিবহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, সরকারি চাল অবৈধভাবে সংরক্ষণ ও পরিবহনের দায়ে চাল ব্যবসায়ী বাদশাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এমএসএম/