মুকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরেশ বাবু জানান, চরবাটা গ্রামের কেফায়েত উল্লাহ হেলালের শিশু কন্যা রিশিতা আহমেদ পাখি মুকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে বাড়ী থেকে হেঁটে স্কুলে আসছিল। স্কুলের কাছাকাছি আসার পর একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপটিকে আটক করা হলেও চালককে ধরা যায়নি।’
/এসএ/