খুলনায় ফাঁকা গুলি ছুড়ে ২ লাখ টাকা ছিনতাই

খুলনা

খুলনা মহানগরীর টিবি ক্রস রোড এলাকায় মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে এক ব্যবসায়ীর দু’লাখ ১১ হাজার টাকা ছিনতাই করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে স্টেশন রোডের ঢেউ টিন ব্যবসায়ী সিকদার সাইফুল ইসলাম দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে টিবি ক্রস রোডে নিজের বাসায় রওনা হন। বাসার কাছাকাছি আসলে তার দু’পাশ থেকে দু’টি মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা কায়দায় ফাঁকা গুলি করে।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘আতঙ্ক ছড়িয়ে পড়লে তাদের হাতে থাকা একটি কালো ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ব্যাগে দু’লাখ ১১ হাজার টাকা ও দুটি চেক ছিল।

এপিএইচ/