ফরিদপুর শহরের আলীপুর এলাকায় কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিহত ওই শিক্ষার্থীর নাম নাজমুস সাকিব (২২)। সে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কোরবানির জন্য কিনে আনা গরুকে গোসল করাতে যায় সাকিব। গোসল শেষে গরুকে তীরে তুলে দিয়ে সাকিব নিজে গোসল করার জন্য নদীতে সাঁতার দেয়। এক পর্যায়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমএসএম/