মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে কোর্টে চালান

পুলিশের হাতে গ্রেফতার সাহারুলনাটোরের লালপুরে শিশু মোসাদ্দিকা মুক্তি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাহারুল ইসলামকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে চালান দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার ভোরে তাকে রাজশাহীর বাঘা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
সাহারুল ইসলাম লালপুরের রঘুনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০০৭ সালের ৬ নভেম্বর রঘুনাথপুর গ্রামের মোকরাম আলীর শিশু কন্যা মুক্তিকে প্রতিবেশী সাহারুল ইসলাম নিজের ঘরে ডেকে এনে কানের দুল ছিনিয়ে নেওয়ার পর শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহটি নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখে সাহারুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ঘরের মেঝেতে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার  করে।
এ ঘটনায় মোকাররম আলী বাদী হয়ে সাহারুল ও তার বাবা-মার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রায় ঘোষণার আগেই সাহারুলের বাবা মারা যায়। শুনানি শেষে আদালত ২০১৬ সালের ৯ মার্চ সাহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তার মাকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকেই সাহারুল পলাতক ছিল।
/এমএসএম/