নিহতের স্বজন ও গ্রামীণ ফোন এজেন্সি সূত্রে জানা গেছে, রাসেল শিবপুরের যোশর ইউনিয়ন এলাকায় দায়িত্ব পালন শেষে খৈনকুট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় তার সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নরসিংদীর দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তবে টাকা ছিনতাই হয়েছে কিনা ঠিক বলা যাচ্ছে না। এটা ছিনতাই না অন্য কোনও ঘটনার বিরোধ তদন্তে তা স্পষ্ট হবে।
/এমএসএম/