রবিবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও জঙ্গিদের লালন করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। তাই বিএনপি তাদের ভুল শুধরে সুষ্ঠু রাজনীতিতে ফিরলে মানুষের আস্থা ফিরে পাবে। তারা যদি সেই চেষ্টা করে আওয়ামী লীগ তা ইতিবাচক হিসেবে দেখবে।
খালেদা জিয়ার লন্ডন যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি শুধু সরকারের বিরুদ্ধে নয়, দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা রাষ্ট্রক্ষমতা দখলের জন্য এতোটাই নির্লজ্জ হয়ে গিয়েছিল যে, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে তারেক রহমান বৈঠক করতে কুন্ঠাবোধ করেননি।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মূর্তজা খসরু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
/এমএসএম/