সোমবার জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি চালের দোকান থেকে এ সব চাল জব্দ করা হয়। তবে এসময় দোকান মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলতার জনৈক আশরাফুলের চালের দোকান থেকে ভিজিএফ’র দুইশ কেজি চাল জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ভিজিএফ’র ৬৫০ কেজি চাউল জব্দ করে পুলিশ। ওইদিন জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় ছয়জনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। আটকদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সোমবার আরও ২০০ কেজি (৮ বস্তা) ভিজিএফ’র চাল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় নওয়াপাড়া ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দকৃত চালের মধ্যে ৫৫ বস্তা চাল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম অন্যান্য ইউপি সদস্যদের সাথে যোগসাজশে আজগর আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজগর আলী ওই চাল স্থানীয়দের কাছে বিক্রি করেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুক্রবার ওই এলাকার ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু, মাসুম বিল্লাহ ও আজগর আলীর বাড়ি থেকে ৬৫০ কেজি চাউল উদ্ধার করেন। এরই ধারাবাহিকতায় আরও দুইশ কেজি চাল জব্দ করা হলো। এ ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ জড়িতরা পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তাদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
/এবি/
আরও পড়ুন
বাজারজুড়ে চীনের টুপি