নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের আজিম চৌধুরীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও ইজিবাইক চালক। তবে ইজি বাইক চালকের নাম পরিচয় পুলিশ জানাতে পরেনি।
মারাত্মক আহত হয়েছেন- নিহত কল্পনা বেগমের স্বামী আজিম চৌধুরী (৫০), তার দুই মেয়ে নুরন্নাহার (১৫) ও লামিয়া (৯) এবং টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের আব্দুল হাকিম শেখ (৮৫)। আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আজিম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খুলনা এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরি করি। ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা ফিরছিলাম।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ২ জন মারা যায় ও অপর ৪ জন আহত হয়। নিহত ১ জনের নাম পরিচয় পাওয়া গেছে। কিন্তু অপর নিহত ইজি বাইক চালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।’
/এসএনএইচ/