নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে কোর্টে চালান

গ্রেফতারের প্রতীকী ছবিনাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে তাকে চালান দেয়া হয়।

বড়াইগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, ‘বড়াইগ্রাম থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে সোমবার ভোরে শহরের আলাইপুরের উপশহর এলাকা নিজ বাসা থেকে দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করা হয়। বিকেল ৫টার দিকে তাকে কোর্টে চালান দেওয়া হয়।’

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার জানান, ‘গত ১৮ সেপ্টেম্বর জামায়াত নেতা দেলোয়ার হোসেন ও জাহেদুল ইসলামসহ বেশ কিছু জামাতকর্মী বড়াইগ্রামের এক জায়গায় সমবেত হয়ে সরকার বিরোধী আলোচনা করে। এ ঘটনায় বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম বাদী হয়ে ১৩ জনের নামে এবং আরও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় জাহেদুল আগেই গ্রেফতার হয়।’

/এসএনএইচ/