পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরগুনাবরগুনার পাথরঘাটায় পুকুরে ডুবে মো. ঈসা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইসা একই ওয়ার্ডের রহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ঈসার মা সংসারের কাজ করতে গেলে সবার অজান্তে ঈসা ঘরের পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুরে ঈসার মরদেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষনিকভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক রেজওয়ান জানান, হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।
/এমপি/