মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পূবালী চত্বরে এ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ-কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠি।
সমাবেশে গণজাগরণ মঞ্চ-কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, ‘ছয় মাসেও তনু হত্যা মামলার কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। দুই দফা লাশের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হয়নি। এছাড়া সন্দেহভাজনের সঙ্গে তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা ম্যাচ করার কাজটিও শুরু হয়নি।’
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা/কর্মকর্তা পরিবর্তন করে গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
/এসএনএইচ/