জামালপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

জামালপুরজামালপুরের বকশীগঞ্জে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার নিলক্ষিয়া ইউনিয়নের ডোমের চর গ্রামের মনি বেগম তার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে ডোমেরচর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসছিলেন। পথে পাখিমারা এলাকায় বিল্লালের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় বিল্লাল হোসেন পুলিশের এএসআই  আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এমডিপি/