এর আগে গত ১৮ সেপ্টেম্বরও খুলনা মহানগরীর রাজবাধ এলাকায় সৎ বাবার হাতে খুন হয়েছিল পাঁচ বছরের শিশুপুত্র সিয়াম।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত শিশু হাসানুর সরদারের পিতা হারুনুর রশিদ সরদার একজন মাদকসেবী। নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।’
জানা যায়, হারুনুর রশিদ সরদার শুক্রবার বিকেলে মাদক সেবনের জন্য স্ত্রী সালমা খাতুনের (২৫) কাছে ১শ’ টাকা চায়। সালমা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে হারুন ক্ষিপ্ত হয় এবং সালমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ক্ষুব্ধ হারুন এক বছরের শিশু হাসানুলকে মা সালমা কোল থেকে টেনে নিয়ে উঠানে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ ঘটনার পর হারুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হারুনকে গ্রেফতার করে। একই সাথে নিহত শিশুর লাশ উদ্ধার করে।’
/এসএনএইচ/