বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতবেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুলফিকার আলী মন্টু, সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যুবলীগের শার্শা উপজেলা সভাপতি অহিদুজ্জামান অহিদ, আলী কদর সাগর, ছাত্রলীগের শার্শা উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ দিনব্যাপী এ সম্মেলন চলবে।

/এসএনএইচ/