এ ঘটনাটি মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের।বর ওমর ফারুক ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন খোন্দকার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানা পুলিশের এসআই আব্দুল আজিজ লস্করকে চর ঘোস্তা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠানে পাঠানো হলে বর- কনে ছাড়া উভয় পক্ষের লোকজন পালিয়ে যান। পরে পুলিশ বর-কনেকে থানায় নিয়ে আসে।’
শনিবার বেলা বারোটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকে এক হাজার টাকা অর্থ জড়িমানা করেন।কনেকে স্থানীয় ইউপি সদস্য নান্নুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর মানিকগঞ্জে একই দিনে দুটি বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটে।
এপিএইচ/