আটক ডাকাতরা হলো, জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের নজরুল মিয়া (২৫), একই গ্রামের রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আলামিন মিয়া (২৬)।
পুলিশ জানায়,শনিবার মধ্যরাতে একদল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন যুবক গ্রামের লোকজন সাথে নিয়ে ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।আটক ডাকাতদের মারধরও করার পর পুলিশকে খবর দেয়া হয়। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতদের উদ্ধার করে এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহড়ায় চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রামবাসী ডাকাতদের আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে পুলিশ প্রহড়ায় হাসপাতালে ডাকাতদের চিকিৎসা চলছে ।’
এপিএইচ/