সারাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Information Day rally pic-1বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার সারাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। র‌্যালি, সমাবেশ ও তথ্য মেলার আয়োজন করা হয় বিভিন্ন জেলায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

Mela-1

ব্রাহ্মণবাড়িয়া:  

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। মেলার উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল  মামুন সরকার, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সভাপতি জেসমিন খানম।

গাইবান্ধা:

গাইবান্ধায় তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও টিআইবির যৌথ আয়োজনে শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

শেরপুর:

‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Jhenidah TotTho Janar Odhiker Dibosh Rally and fair Photo 28.09.16

ঝিনাইদহ:

ঝিনাইদহে তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ২ দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা:

‘তথ্য পেলে মুক্তি মেলে, সোনার বাংলায় স্বপ্ন ফলে’ এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নীলফামারী:

নীলফামারীতে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Thakurgaon Information Day Rally Pic

ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও প্রেসক্লাবের আয়োজনে আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

moulvibazar -2

মৌলভীবাজার:

মৌলভীবাজারে তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার দুপুরে প্রশাসকের কাযার্লয় থেকে একটি র‌্যালি বের করা হয়। দিবসটি ‍উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম।

/এমডিপি/