স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার আগোলঝাড়া গ্রামের আব্দুল গফুর মোড়লের মেয়ে রেশমা খাতুনের সঙ্গে একই উপজেলার বালিয়া গ্রামের আহম্মেদ শেখের ছেলে নজরুল ইসলাম কবিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য গৃহবধু রেশমার ওপর তার স্বামী কবির নির্যাতন চালাতো। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলেও তার ওপর নির্যাতন চালানোর একপর্যায়ে রেশমার মৃত্যু হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মো. ফয়সাল হোসেন জানান, ‘রেশমাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির হোসেন মিঞা জানান, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’
/এসএনএইচ/