চট্টগ্রামে জাহাজের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামচট্টগ্রামে জাহাজের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান (৪২)। মঙ্গলবার গভীর রাতে কর্ণফুলীর মোহনায় অবস্থিত সদরঘাটে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে সদরঘাটের বাংলা বাজার এলাকায় এমভি কপিল উদ্দিন নামে একটি জাহাজের ছাদের ওপর থেকে পড়ে যান মিজান। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মিজানুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এএসআই  পঙ্কজ আরও জানান, ময়নাতদন্তের জন্য মিজানের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

/টিএন/