বৃহস্পতিবার সন্ধায় নারায়ণাগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। গ্রেফতার হওয়া গোলাম রব্বানী জেএমবির একজন সক্রিয় সদস্য।
গ্রেফতার জেএমবি সদস্য গোলাম রব্বানীর বাড়ী রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামে। সে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
এই মামলার অন্য তিন আসামির মধ্যে খায়রুল ইসলাম বাধন গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয়, আবু মোকাদিল ওরফে ডন শোলাকিয়ায় এবং নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক রয়েছে।
গত ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমণের সময় ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
/এসএনএইচ/