ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিনে সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. নাসির উদ্দীন।
এছাড়া সাধারণ সদস্য পদে মোট ২২ জন ও সংরক্ষিত আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে রায়গ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন ৫ প্রার্থী। এরা হলেন- মো- বিএনপি মনোনীত মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র মো. মাহাবুবুর রহমান খান, আওয়ামী লীগ মনোনীত মো. আলী হোসেন এবং স্বতন্ত্র জহুরুল ইসলাম।
এছাড়া সাধারণ সদস্য পদে মোট ৩৮ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, ‘কালীগঞ্জে মোট ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ নম্বর সিমলা-রোকনপুর ও ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যার কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে কালীগঞ্জের এই দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।’
/এসএনএইচ/