বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানার আয়োজনে থানা ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।
মিজানুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের সেবক। কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, ওসি-তদন্ত শাহজাহান সিরাজ, এসআই আতিয়ার রহমান প্রমুখ।
/এসএনএইচ/