বৃহস্পতিবার নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকী দিচ্ছে। এটি একটি কষ্টসাধ্য কাজ। প্রধানমন্ত্রীর ঘোষণার সময় অনেকে সেটি নিয়ে হাসাহাসি করলেও আজ তাদের মুখ ভার হয়ে গেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, ১০ টাকা কেজি দরে চাল বিতরণে কোনও ধরণের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর হয়ে আমি বলবো দয়া করে আপনারা কেউ কোনও অনিয়ম করবেন না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করে। মানুষের বিপদে পাশে দাঁড়ায়।’
সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্র্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক প্রমুখ।
সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সদর উপজেলায় ১৫ ইউনিয়নে ৩০ হাজার ৭১৩টি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে পলাশবাড়ি ইউনিয়নে এক হাজার ৬৫৯টি কার্ড ও কার্ডের চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করেন মন্ত্রী।’
/এসএনএইচ/