গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর না, সজিব (২৯)। সে ফতুল্লার সস্তাপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে। মমতাজও ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সজিবের নামে ফতুল্লা মডেল থানায় মাদক ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অংশ নেওয়া ফতুল্লা মডেল থানার এএসআই রাশেদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় উত্তর সস্তাপুর এলাকায় মাদক উদ্ধারের সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সজিব তার ঘর থেকে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় আমিও দুই রাউন্ড গুলি ছুড়ি। এতে সজিব ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ১টি তাজা গুলি ও তার ঘর থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।’
/এসএনএইচ/