নিহতরা হলেন, আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন ও আমেনা খাতুন। নিহত ও আহতরা সবাই ওই মিলের কর্মচারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজ শেষে মিল গেটের সামনে শ্রমিকেরা বাসায় ফেরার জন্য অপেক্ষা করছিলো। এ সময় ভালুকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলের শ্রমিক আশরাফ উদ্দিন ও আনোয়ার হোসেন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আমেনা খাতুন নামে অপর এক নারী শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মামুন আর রশিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
/এমডিপি/