নিহত আব্দুস সোবহান সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। আহত আনোয়ারুল মিস্ত্রি (২৯) একই গ্রামের বদিউজ্জামানের ছেলে। তিনি এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে একটি বাইসাইকেল যোগে তারা দু’জন উপজেলার ঠুঠিয়াপুকুর থেকে পলাশবাড়ি রওনা হন। পথে একটি দ্রুতগামী যাত্রীবাহি অজ্ঞাত বাস তাদের চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুস সোবহান মারা যান।
/এমও/