র্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, ‘ডুমুরিয়া মহিলা কলেজ সংলগ্ন সাত্তার ফিস থেকে একটি পিকআপে অপদ্রব্য পুশ করা চিংড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। পরে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৪শ’ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম, পিকআপ চালক মো. জুয়েল ও হেলপার মো. আজগরকে আটক করা হয়। পরে জেলা মৎস্য ও মাননিয়ন্ত্রণ দফতরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম তাদের ৭০ হাজার টাকা জরিমানা করেন।’
তিনি আরও বলে, ‘উদ্ধার করা চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়েছ।’
/এসএনএইচ/