ঘুষ নেওয়ায় চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শক বরখাস্ত

চট্টগ্রামখোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে অর্থ লেনদেন করায় চট্টগ্রামের তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এ ঘটনায় জড়িত দুই ডিলারকেও অভিযুক্ত করা হয়েছ। বৃহস্পতিবার দুদক এ ব্যবস্থা গ্রহণ করে।

বরখাস্ত হওয়া খাদ্য পরিদর্শকরা হলেন- শাহবুদ্দিন, শাহনেওয়াজ এবং সুরজিত দে। এছাড়া অভিযুক্ত ডিলাররা হলেন- সৈয়দ মো. মারুফ এবং জাহাঙ্গীর আলম।

জানা গেছে, ডিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ায় ওই তিন খাদ্য পরিদর্শককে ১ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে দুদকের পরিচালক মো. আবু সাইদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জন খাদ্য পরিদর্শক ও দুই জন ডিলারকে ঘুষ লেনদেন করার অপরাধে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তাদের মামলা দায়ের করা হবে এবং আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।’

/এসএনএইচ/