চুয়াডাঙ্গায় যৌন হয়রানির দায়ে বখাটের কারাদণ্ড

 

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত তারিকুল ইসলামচুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে শহরতলীর ভিমরুল্লা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুন উজ্জামান।

কারাদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম শহরতলীর ভিমরুল্লা এলাকার ইসরাইল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে অভিযুক্ত তারিকুল ইসলাম স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পাথে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরে ছাত্রীর পিতা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তারিকুলকে আটক করে। আটকের পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ৫০৯ ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

/এসএনএইচ/