নারায়ণগঞ্জে বাস চাপায় নারীসহ নিহত ২

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় শুক্রবার বিকালে বাসের চাপায় একজন নারী যাত্রীসহ অটোরিকশাচালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পশ্চিমধলা এলাকার আবুল হোসেনের ছেলে লিটন মিয়া (৪৫) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার কাঞ্চনবাড়িয়া এলাকার ইছা মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৩০)।
এদের মধ্যে লিটন মিয়া অটোরিকশাচালক এবং মর্জিনা আক্তার রূপগঞ্জের এসিএস টেক্সটাইলের শ্রমিক। তারা উপজেলার তেতলাবো এলাকার মোক্তার হোসেনের বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, ‘বেলা সাড়ে ৩টায় উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি  বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এর এক নারী যাত্রী নিহত হয়েছেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
এপিএইচ/