এনডিসি মো. মামুন শিবলী জানান, ‘জেলা প্রশাসনের অনুমতি ও অনুমোদন ছাড়া সিঅ্যান্ডবি এলাকায় দি সোনালী সার্কাস পরিচালনা করা হচ্ছিল। এলাকায় সামিয়ানা টানিয়ে মেলার নামে গত কয়েকদিন ধরে জুয়া খেলা, নগ্ন নৃত্য ও অনৈতিক কর্মকাণ্ড করছিল তারা। অশ্লীল নৃত্য, জুয়া চলছে এমন অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার গিয়ে অভিযান চালানো হয় এবং ওই আসর উচ্ছেদ করা হয়। পরে আবারও শুরু করলে রবিবার বিকেলে গিয়ে ওই জুয়ার আসর উচ্ছেদ করে জুয়ার বোর্ড, চেয়ার টেবিলসহ বিভিন্ন মালামাল জব্ধ করা হয়। এসময় দি সোনালী সার্কাসের ব্যবস্থাপক (ম্যানেজার) আহসান হাবীব স্বপনকে (৪০) আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
/এসএনএইচ/