বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইডিইবি’র জেলা শাখার সভাপতি সুকণ্ঠ দেব শর্ম্মার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি মুন্সী আবু জাফর প্রমুখ।
/এসএনএইচ/