দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত

fc218bf6c11871790d3caeb0ef1a1e3f-575975a0c7c1fদিনাজপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

দিনাজপুর কোতয়ালী থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টায় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষানবাজার সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক প্রদীপ কুমার রায় (৩৫) ঘটনাস্থলে নিহত হন। প্রদীপ একই উপজেলার নুলাইবাড়ীর কানাইলালের পুত্র। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়।

একইদিন বিকেল ৪টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে বিআরটিসির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক জিল্লুর রহমান (৪৩)। জিল্লুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়াগ্রামের আব্দুর রহিমের পুত্র। এসময় ওই মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম বিষয়গুলো নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়ে থানায় ২টি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য ২ জনের লাশ দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএইচএম/