চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৭

দুর্ঘটনাচট্টগ্রামের বাকালিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় দ্রুতগামী বাস ও সিএনজির সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর সাত জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক জন্য তানজিলা (৪০) এবং অন্য জনের (৩৮) পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকেল তিনটার দিকে শহরগামী একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে শাহ আমানত ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এতে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে থেকে দুইজনকে মৃত ঘোষণা করেন।’    

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চমেক হাসপাতালে নায়েক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

/এসএনএইচ/