মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক ২মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি শর্টগান, ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো- রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মোচ্ছাব্বিরের ছেলে সোয়েব আহমদ (২২) এবং একই উপজেলার তারাপাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২৮)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

মৌলভীবাজারে আগ্নেয়াস্ত্র উদ্ধারমাঈন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহীদ নগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অস্ত্রের ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।’

/এসএনএইচ/