বরিশালে সুন্দরবন রক্ষার দাবিতে সাইকেল র‌্যালি

বরিশালে সুন্দরবন রক্ষার দাবিতে সাইকেল র‌্যালিসুন্দরবন রক্ষার দাবিতে সাইকেল র‌্যালি ও পথনাটক করেছে বরিশাল জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সাইকেল র‌্যালি ও পথনাটক অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের সহ-সভাপতি নুরজাহান বেগম।

বরিশালে সুন্দরবন রক্ষার দাবিতে মিছিলর‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ‘বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়’, ‘বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, সুন্দরবনের কোনও বিকল্প নাই’ ইত্যাদি লেখা প্লেকার্ড দেখা যায়। এ সময় রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবি জানানো হয়। ।

বরিশালে সুন্দরবন রক্ষার দাবিতে পথনাটকর‌্যালি শেষে সুন্দরবন রক্ষা করাসহ ক্ষয়-ক্ষতির বর্ণনা তুলে ‘কয়লা রাজার দেশ’  নামে পথ নাটক অনুষ্ঠিত হয়। এতে অভিনয় করেন ঢাকার নাট্য দল তীরন্দাজ রেপারেটরি। এ সময় জারি গান পরিবেশন করে চারন সাংস্কৃতিক কেন্দ্রে ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের শিল্পীরা।

শহীদ মিনার চত্বরে র‌্যালি শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ডা. মণীষা চক্রবর্তী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সভাপতি শন্তু মিত্র প্রমুখ।

/এসএনএইচ/