পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ১৫ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম (পিএসসি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালবাগ ৪৩ বিএসএফ কমান্ডেন্ট ডিআইজি সত্যেন্দ্র নাথ মিশ্র।
বৈঠকে অবৈধ অনুপ্রবেশ রোধ, বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা, চোরাচালান প্রতিরোধ, কাঁটাতারের বেড়া রক্ষাবেক্ষণসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
/এমপি/