শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা এ দণ্ড দেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত কয়েকদিন ধরে মামুন মিয়া শ্রীপুরের বৈরাগীরচালা দক্ষিণ পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। অন্যদিনের মতো শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীর পথরোধ করে প্রেম প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী চিৎকার দিলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এসে মামুন ও তার সহযোগী রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদাণ্ড দেন।’
/এসএনএইচ/