নিহত জুয়েল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আনোয়ার উল্ল্যাহর ছেলে। আহত সোহেল একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
আহত সোহেল ও নিহতের স্বজনরা জানায়, জুয়েল গ্যারেজে সিএনজি রেখে বাড়ি যাওয়ার পথে শনিবার রাত দেড়টার দিকে উপজেলার পলোওয়ান বাজারে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় জুয়েলের চিৎকারে বাজারের দোকানদার সোহেল এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক জুয়েলকে ও আহত সোহেলকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে জুয়েল মারা যায়।
নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
/এসএনএইচ/