জেলা যুবদল সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী আজিজুর রহমান দুলাল, প্রচার সম্পাদক ও দফতর সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, শহর যুবদলের সভাপতি রেজাউল জোয়ারদার প্রমুখ।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে গ্রেফতারকৃত জেলার সকল নেতাকর্মীর মুক্তি ও পুলিশি নির্যাতন বন্ধেরও দাবি জানান তারা।
/এসএনএইচ/