বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতনাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ের অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে না করেই যাত্রীসহ বর পলায়নের ঘটনা ঘটেছে। আর বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানান, ‘আমরা জানতে পারি শুক্রবার বিকেলে রওশনগিরি পাড়া গ্রামের এক কৃষক তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেছেন। রাজশাহী জেলার সারদা গ্রামের এক ছেলের সঙ্গে ওই বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে পুলিশ ফোর্সসহ কনের বাবার বাড়িতে আসি। কিন্তু খবর পেয়ে যাত্রীসহ বর পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেওয়া হয়। মেয়ের বাবা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় কনের মা-বাবা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।’

/এসএনএইচ/