হিলিতে ৯ লাখ টাকার ভারতীয় থ্রিপিস উদ্ধার

2হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তিনশ থ্রিপিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে উদ্ধার হওয়া এসব থ্রিপিসের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারতীয় থ্রিপিস আসার খবর পেয়ে শনিবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোর ভেতর থেকে তিনশ থ্রিপিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত থ্রিপিসগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৯ লাখ টাকা। পরে থ্রিপিসগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

/আরএইচ/বিটি/