রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ইকোর্পাকের পাশে এঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে বিভাগের স্থানীয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার পর প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পর্যায়ক্রমে ইঞ্চিনের পিছনে থাকা ৬টি বগিও লাইনচ্যুত হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী ডিভিশনের ট্রান্সপোর্ট অফিসার (ডিটিও) শওকত জামিল মোহসী জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছার পর বগি সরিয়ে লাইন সচল করা হবে। তবে কতক্ষণের মধ্যে লাইন সচল হবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
আরও পড়ুন-
জানুয়ারিতেই তৃণমূল আ. লীগে শুদ্ধি অভিযান
/এফএস/