স্থানীয়রা জানান, মামুন একজন মাদকসেবী। মাদক সেবনের জন্য ঢাকায় যাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে বাবার কাছে টাকা দাবি করে। কিন্তু বাবা মোসলেম দফাদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় চাইনিজ কুড়াল দিয়ে বাবার মাথায় ও ঘাড়ে তিনটি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ‘ঘাতক মামুন বাবাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় বাদামতলা বাজারের স্থানীয়রা আটক করে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’
/এসএনএইচ/