এ সময় র্যাব সদস্যরা আব্দুস সালাম নামে এক মাছ ব্যবসায়ীকেও আটক করে। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মজিদের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে দুইটি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৮৯২১৪ ও ঢাকা-মেট্রো-১৪৫৯৮২) ঝাটকা বোঝাই করে ভাণ্ডারিয়ার চরখালী ফেরীঘাট থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ র্যাবের উপ-সহকারী পরিচালক মো. শাহরিয়ারের নেতৃত্বে র্যাব সদস্যরা মাছ ভর্তি ট্রাক দুটি আটক করে। র্যাবের উপস্থিতি টেরপেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় র্যাব সদস্যরা আব্দুস সালাম নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করে। আটক করা মাছ উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হলে এগুলো এতিমখানা ও আশ্রয়ন প্রকল্পের অতিদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকে আটক মাছ ব্যবসায়ী আবদুস সালামকে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুসের কাছে হাজির করা হলে তিনি সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
/এসএনএইচ/