র্যাব-১১ এর সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানান, ‘মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঢ়ীখাল এলাকার নুরু খার ভাড়াটিয়া বাসাতে অভিযান চালানো হয়। সেখানে কারখানা দিয়ে ভেজাল ঘি তৈরি করা হতো। কারখানার মালিক মামুন (৩৮) ও কর্মচারী আইয়ুব আলী হাসানকে (২৫) কারখানায় ভেজাল ঘি তৈরি করা অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত ভেজাল ঘি’র পরিমান ১৫০ লিটার।’
তিনি আরও বলেন, ‘রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মামুনকে ভেজাল ঘি তৈরির অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করে।’
/এসএনএইচ/