ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘সকালে রাশেদুজ্জামান বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বেরিয়ে যায়। স্কুলের মূল ফটকের কাছে পৌঁছালে তার সহপাঠী নাইমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্য সহপাঠীরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনও বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’
/এসএনএইচ/